উদ্দীপকে জনাব আল-আমিন কোন ধরনের নৌ-বিমা করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আল-আমিন যাত্রা নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন। যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে তাকে যাত্রা বিমাপত্র বলে। উল্লিখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় ক্ষতিগ্রস্ত জাহাজ বা জাহাজের পণ্যের ক্ষতিপূরণ করা হয়। উদ্দীপকে জনাব আল-আমিন চায়না থেকে জাহাজ ভর্তি মেশিন সামগ্রী চট্টগ্রাম বন্দরে আনার জন্য বিমা করেন। তিনি নির্দিষ্ট যাত্রাপথ হিসেবে চট্টগ্রাম বন্দরের কথা উল্লেখ করেন। চায়না হতে চট্টগ্রাম বন্দরে আসার সময় জাহাজ বা জাহাজস্থিত পণ্যের ক্ষতি হলে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করবে। নির্দিষ্ট বন্দরে জাহাজ না ভিড়ালে যাত্রা বিমাপত্রের অধীনে উক্ত জাহাজের মালিক কোনো ক্ষতিপূরণ পাবেন না। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আল-আমিন যাত্রা বিমাপত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আল-আমিন কোন ধরনের নৌ-বিমা করেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর