বিমা কোম্পানির কাছ থেকে কোম্পানিটি কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: বিমা কোম্পানির কাছ থেকে ক্রিমসন পেইন্টস সম্পূর্ণ ক্ষতিপূরণ পেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে অধিকাংশ পণ্য সমুদ্রপথে আদান-প্রদান হয়। তাই সমুদ্রপথে পরিবাহিত পণ্যের জন্য পণ্য বিমা উপযুক্ত। এক্ষেত্রে বিমাকৃত পণ্যের ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকে ক্রিমসন পেইন্টস জার্মান থেকে নদীপথে ৫ কোটি টাকার কেমিক্যাল আমদানির প্রাক্কালে বিমাচুক্তি গ্রহণ করেন এবং এ প্রেক্ষিতে ১,০০,০০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। পণ্যবাহী জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে ২ কোটি টাকার কেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়। বিমার শর্তানুযায়ী ক্রিমসন পেইন্টস সম্পূর্ণ ২ কোটি টাকার ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। কারণ তার ৫ কোটি টাকার পণ্যের ক্ষতি হলে যেন ক্ষতিপূরণ পাওয়া যায় সে লক্ষ্যে তিনি ১,০০,০০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তাই উদ্দীপকের ক্রিমসন পেইন্টস কোম্পানিটি ক্ষতিগ্রস্ত ২ কোটি টাকায় ক্ষতিপূরণ পাবে। কেননা উক্ত প্রতিষ্ঠান ৫ কোটি টাকার পণ্যের জন্য বিমা করেন। সুতরাং বলা যায়, বিমা কোম্পানির কাছ থেকে কোম্পানিটি ক্ষতির সম্পূর্ণ ২ কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
বিমা কোম্পানির কাছ থেকে কোম্পানিটি কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে? যুক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর