মিশকা শিপিং ট্রান্সপোর্ট, কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিশকা শিপিং ট্রান্সপোর্ট মিশ্র নৌ-বিমাপত্র গ্রহণ করেছে। যে বিমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে, তাকে মিশ্র নৌ বিমাপত্র বলে। অর্থাৎ এই বিমাপত্রটি নৌ যাত্রা ও সময় বিমাপত্রের সংমিশ্রণ। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মিশকা শিপিং ট্রান্সপোর্ট এর একটি জাহাজ পণ্য নিয়ে শ্রীলঙ্কা থেকে ১ জানুয়ারি ২০১৯ তারিখে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করে ৩০ জুন ২০১৯ তারিখে পৌঁছানোর চুক্তি করে। উক্ত নৌ- বিমাচুক্তিতে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখ রয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়েরও উল্লেখ রয়েছে। তাই বলা যায়, এটি একটি মিশ্র বিমাপত্র। এই যাত্রাকালে ও সময়ের মধ্যে যদি মিশকা শিপিং ট্রান্সপোর্টের পণ্যবাহী জাহাজের কোনো ক্ষতিসাধিত হয় তবে বিমাকারী তথা বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদান করবে। সুতরাং বলা যায়, মিশকা শিপিং ট্রান্সপোর্ট মিশ্র নৌ-বিমাপত্র গ্রহণ করেছে।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
মিশকা শিপিং ট্রান্সপোর্ট, কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর