উদ্দীপকে কোন ধরনের সামগ্রিক ক্ষতির উল্লেখ আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতির উল্লেখ আছে। এক্ষেত্রে বিষয়বস্তু এমনভাবে নষ্ট হয় যে ক্ষতির কিছু অংশ উদ্ধার করা যাবে কিন্তু উদ্ধারের খরচ বিষয়বস্তুর মূল্য থেকে বেশি হয়। তাই উদ্ধার না করে সম্পদ পরিত্যাগ করা হয়। এক্ষেত্রে স্থলাভিষিক্ততার নীতি প্রযোজ্য। উদ্দীপকে হারুন ট্রেডার্স চীন থেকে চাল আমদানি করছে। পণ্যবাহী জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সিঙ্গাপুর সমুদ্রবন্দরের অদূরে ডুবে যায়। সুতরাং জাহাজটির সামগ্রিক ক্ষতি হয়েছে। জাহাজটি উদ্ধারের ব্যয় এর উদ্ধারযোগ্য মালামালের চেয়ে বেশি হবে। তাই উদ্ধারকাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়। অর্থাৎ অবশিষ্ট কোনো অংশই উদ্ধার করা যাবে না। তাই বলা যায়, বৈশিষ্ট্য বিচারে ক্ষতিটি উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের সামগ্রিক ক্ষতির উল্লেখ আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর