উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি ভাসমান বিমাপত্র। ভাসমান বিমাপত্রে একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একটি বিমাপত্রের আওতায় বিমা করা হয়। এ বিমাপত্রে সকল জাহাজের অবস্থা, মান ও মূল্য বিবেচনা করে বিমাকৃত অঙ্ক নির্ধারণ করা হয়। উদ্দীপকে সোনারতরী শিপিং কোম্পানি লিমিটেড মেরিনা ইন্সুরেন্স কোম্পানির নিকট পাঁচটি জাহাজের জন্য একটি বিমাপত্র গ্রহণ করে। উক্ত বিমাপত্রটি দুই বছরের জন্য করা হয়। চুক্তি অনুযায়ী জাহাজ কোম্পানি প্রতিটি জাহাজ যাত্রার সময় বিমা কোম্পানিকে অবহিত করবে। অর্থাৎ সোনার তরী কোম্পানি কর্তৃক গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্য ভাসমান বিমা পত্রের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, সোনার তরী কোম্পানির গৃহীত বিমাপত্রটি হলো ভাসমান বিমাপত্র।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর