'X [গণিত] ফার্মাসিউটিক্যাল লি. প্রিমিয়ামের টাকা ফেরত পাবে কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে X ফার্মাসিউটিক্যাল লি. গৃহীত পণ্য বিমার বিপরীতে প্রদত্ত প্রিমিয়ামের টাকা ঝুঁকি গ্রহণের মূল্য হওয়ায় তা ফেরত পাবে না। বিমা চুক্তিতে প্রিমিয়াম হলো ঝুঁকি গ্রহণের প্রতিদান মূল্য। অর্থাৎ বিমাকারী নির্দিষ্ট একটি অর্থের বিনিময়ে বিমাকৃত বিষয়বস্তুর সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে। এক্ষেত্রে ঝুঁকি দ্বারা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী ক্ষতিপূরণ করলেও কোনো প্রকার ক্ষতি সংঘটিত না হলে প্রিমিয়ামের অর্থ ফেরত প্রদান করে না। উদ্দীপকে X ফার্মাসিউটিক্যাল লি. যুক্তরাজ্য হতে পণ্যের কাঁচামাল আমদানি করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি আমদানি কাজে ব্যবহৃত জাহাজের পণ্যের জন্য নৌ বিমার আওতাভুক্ত একটি পণ্য বিমা করে। এতে নির্ধারিত প্রিমিয়ামের সম্পূর্ণ অংশই X ফার্মাসিউটিক্যাল প্রদান করে। তবে কোনো প্রকার সমস্যা ছাড়াই জাহাজটি বন্দরে এসে পৌছে। উদ্দীপকে X ফার্মাসিউটিক্যাল ও বিমাকারী প্রতিষ্ঠান উক্ত যাত্রাপথের জন্যই মূলত চুক্তিবদ্ধ ছিল। এ যাত্রাপথে বহনকৃত পণ্যের কোনোরূপ ক্ষতিতে বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণে বাধ্য ছিল। তবে কোনোরূপ ক্ষতি সংঘটিত না হওয়ায় বিমা চুক্তিটি নিষ্পত্তি হয়, যাতে উভয়পক্ষ কোনো প্রকার অর্থ গ্রহণের যোগ্য দাবিদার নন।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
'X ফার্মাসিউটিক্যাল লি. প্রিমিয়ামের টাকা ফেরত পাবে কি? তোমার মতামত…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর