'রুস্তম' জাহাজ মালিকের বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী রুস্তম জাহাজ মালিকের বিরুদ্ধে আদালতের রায় যৌক্তিক। বিমাকৃত বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতি হলে বিমাকারী সম্পূর্ণ ক্ষতিপূরণ পরিশোধ করবে। অতঃপর ক্ষতিগ্রস্ত সম্পত্তি থেকে কিছু উদ্ধার করা গেলে তার মালিকানা বিমাকারী পাবে। এটিই স্থলাভিষিক্তকরণ নীতি। উদ্দীপকে রুস্তম জাহাজটির বিমা করা ছিল। মংলা পোর্ট থেকে সিঙ্গাপুর পোর্টে যাওয়ার পথে জাহাজটি পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। বিমা প্রতিষ্ঠান জাহাজ কর্তৃপক্ষের বিমাদাবি পরিশোধ করে দেয়। পরবর্তীতে জাহাজ কোম্পানি জাহাজটির মালিকানা দারি করে। তবে আদালত কোম্পানির বিপক্ষে রায় দেয়। স্থলাভিষিক্তকরণ নীতি নৌ বিমা ব্যবসায়ের একটি অন্যতম মূলনীতি। নৌ বিমাচুক্তিতে বিমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ করবে। পরবর্তীতে অবশিষ্ট অংশের মালিকানা বিমাকারী পাবে। উদ্দীপকে বিমা কোম্পানি রুস্তম জাহাজটির ক্ষতিপূরণ পরিশোধ করে দেয়। ফলে স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী জাহাজটির অবশিষ্ট অংশের মালিক বিমা কোম্পানি হবে। তাই আদালত যুক্তিযুক্তভাবে জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে রায় দেয়।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
'রুস্তম' জাহাজ মালিকের বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার যৌক্তিকতা মূল্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর