উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড ভাসমান নৌ বিমাপত্র গ্রহণ করেছেন। একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলে। এক্ষেত্রে জাহাজ ছেড়ে যাওয়ার সময় ঘোষণা দিলেই চলে। উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড ২০২২ সালে শুধু চট্টগ্রাম-লন্ডন রুটে পণ্য পরিবহনকারী তাদের তিনটি জাহাজ 'পদ্মা', 'মেঘনা' এবং 'যমুনা'র জন্য 'সীগাল বিমা' কোম্পানির সাথে এক বছরমেয়াদি বিমাচুক্তি সম্পাদন করে। এখানে তিনটি জাহাজের জন্য একটাই বিমা পলিসি গ্রহণ করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড ভাসমান নৌ বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর