উদ্দীপকে বিমা কোম্পানিটির বিমাদাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: নৌ বিমাচুক্তির অব্যক্ত শর্ত ভঙ্গ হওয়ায় উদ্দীপকে উল্লিখিত জাহাজ কোম্পানির মালিক জনাব মানিকের বিমাদাবি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি। লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে অব্যক্ত শর্ত বলে। নির্দিষ্ট সময়ে যাত্রা নৌ বিমাচুক্তির একটি অব্যক্ত শর্ত। বিমাচুক্তিতে উল্লিখিত নির্দিষ্ট সময়ের আগে বা পরে জাহাজ যাত্রা করলে এবং ক্ষতি হলে এর জন্য বিমাকারী ক্ষতিপূরণ দিতে অস্বীকার করতে পারে। উদ্দীপকের, জনাব মানিক পদ্মা নামক তার জাহাজটির জন্য বিমা কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। চুক্তিতে বিমাচুক্তির ব্যক্ত শর্তাবলির অন্তর্ভুক্ত সমুদ্রযাত্রার সুনির্দিষ্ট তারিখ এবং গন্তব্যস্থলে পৌছানোর তারিখের উল্লেখ ছিল। কিন্তু জাহাজটি ২০ জানুয়ারি, ২০২৪ তারিখে অর্থাৎ চুক্তিতে উল্লিখিত নির্দিষ্ট সময়ে যাত্রা না করে ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করে নৌ বিমাচুক্তির অব্যক্ত শর্ত ভঙ্গ করে। উদ্দীপকের এমভি পদ্মা নামক বিমাকৃত জাহাজটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গেলে জাহাজটির মালিক জনাব মানিক বিমা কোম্পানির নিকট থেকে ক্ষতিপূরণ দাবি করে। প্রাকৃতিক ঝুঁকির কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে কিন্তু চুক্তির শর্তভঙ্গ করলে সেক্ষেত্রে বিমাচুক্তি বাতিল হয়ে যায়। জনাব মানিক বিমাচুক্তির অব্যক্ত শর্ত ভঙ্গ করেছেন। কারণ জাহাজটি যুক্তিসঙ্গত ও বৈধ কারণ ছাড়া যাত্রায় বিলম্ব করে। তাই বলা যায়, উদ্দীপকে বিমা কোম্পানিটির বিমাদাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকে বিমা কোম্পানিটির বিমাদাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর