উদ্দীপকের আলোকে বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি বাতিলের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: নৌ বিমাচুক্তিপত্রের অব্যক্ত শর্ত না মেনে চলাচল করায় বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি বাতিলের সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে। চুক্তিপত্র বলতে বোঝায় এমন একটি দলিল যাতে বিভিন্ন শর্ত স্পষ্ট করে লিখা থাকে এবং চুক্তির সকল পক্ষ সেই শর্তসমূহ মেনে চলবে এই মর্মে স্বীকৃতি দেয়। নৌ বিমা যেহেতু চুক্তিপত্রের মাধ্যমেই সৃষ্টি হয় সুতরাং এর যাবতীয় শর্ত মেনে চলা বিমাগ্রহীতা ও বিমাকারীর দায়িত্ব। উদ্দীপকে উল্লিখিত জাহাজটি সমুদ্রের গভীরে নিমজ্জিত একটি পাহাড়ে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। তা সত্ত্বেও বিমাপ্রতিষ্ঠান বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। কেননা জাহাজটি নির্দিষ্ট তারিখে যাত্রা না করে এবং যাত্রাপথ পরিবর্তন করে নৌ বিমাচুক্তির অব্যক্ত শর্তাবলি অমান্য করেছে। উদ্দীপকের জাহাজটি ২০ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল যাত্রা করে। আবার ক্যাপ্টেন যাত্রাপথ পরিবর্তন করেছে। অর্থাৎ জাহাজের ক্যাপ্টেন নৌ বিমার অব্যক্ত শর্তভঙ্গ করেছে বলে বিমা কোম্পানি বিয়াদাবি বাতিল করে। তাই বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি বাতিল করা যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি বাতিলের যৌক্তিকতা বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর