উদ্দীপকে এম. ভি. সুরমা কোন ধরনের চুক্তি করেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে এম.ভি. সুরমা নৌ-বিমার অন্তর্ভুক্ত যাত্রা বিমাচুক্তি করেছিল। যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং উল্লিখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হয় তাকে যাত্রার বিমাপত্র বলে। যেমন -চট্টগ্রাম হতে মাল বোঝাই জাহাজ লন্ডন যাবে এবং যাত্রাকালীন সময়ে জাহাজ ও জাহাজস্থিত পণ্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে এ মর্মে বিমাপত্র করা হয়। এটি 'যাত্রার বিমাপত্র। উদ্দীপকে দেখা যায়, এম.ভি সুরমা মংলা হতে ২০,০০০ মেট্রিক টন পণ্য নিয়ে চীনের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে ঘূর্ণিঝড়ের বার্তা পেয়ে জাহাজটি গতিপথ পরিবর্তন করে বিধায় জাহাজের ক্ষতি হওয়া সত্ত্বেও বিমা কোম্পানি বিমাদাবি অস্বীকার করে। কারণ বিমাচুক্তি মোতাবেক ক্ষতিপূরণ পেতে জাহাজটি নির্দিষ্ট যাত্রাপথে চলতে হবে। যেহেতু বিমাপত্রে এম. ভি সুরমা জাহাজটি মংলা হতে চীন পর্যন্ত একটি নির্দিষ্ট যাত্রা পথের উল্লেখ রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে এমভি সুরমা যাত্রাবিমাচুক্তি করেছিল।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকে এম. ভি. সুরমা কোন ধরনের চুক্তি করেছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর