চিত্রে তীর (↑) চিহ্ন দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে (↑) চিহ্ন চাহিদা সোপান তত্ত্বের পর্যায়ক্রমিক ধাপকে বোঝানো হয়েছে। চাহিদা সোপান তত্ত্ব অনুসারে জৈবিক, নিরাপত্তা, সামাজিক, আত্মতৃপ্তি ও আত্মপূর্ণতার অভাব বা চাহিদাগুলো পর্যায়ক্রমে মানুষের জীবনে আসে। একটি চাহিদা পূরণের পর পর্যায়ক্রমে অন্যান্য চাহিদাও পূরণ করা হয়। সাধারণত নিম্নস্তরের চাহিদা পূরণের পর পর্যায়ক্রমে তা উপরের দিকে ধাবিত হয়। চাহিদা স্তর উপরের দিকে ধাবিত হওয়াই তীর (↑) চিহ্নের মাধ্যমে বোঝানো হয়। উদ্দীপকের চিত্রে চাহিদার পাঁচটি স্তর আছে। স্তরগুলো পর্যায়ক্রমে সাজানো হয়েছে। নিচের স্তর থেকে তীর (↑) চিহ্নের উপরের স্তরের দিকে নির্দেশ করা আছে। এ তীর (↑) চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষ একটি স্তরের চাহিদা পূরণ হলে পরের স্তরের চাহিদা পূরণের, প্রচেষ্টা চালায়। এ কারণেই নিম্ন স্তর থেকে উপরের স্তরের দিকে তীর (↑) চিহ্নের উর্ধ্বগামিতা দেখানো হয়েছে। পর্যায়ক্রমিক চাহিদার স্তরগুলো পূরণের মাধ্যমে মানুষকে প্রেষিত করা যায়। স্তরগুলোর যতই উপরের দিকে যাওয়া হয় মানুষ ততই আত্মতৃপ্ত বোধ করে। এভাবে শীর্ষ স্তর পর্যন্ত মানুষের চাহিদা সৃষ্টি এবং তা পূরণ চলতে থাকে। এজন্যই তীর (↑) চিহ্নের মাধ্যমে মানুষের চাহিদা পর্যায়ক্রমে অনুভূত হওয়াকে বোঝানো হয়েছে, যা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে প্রবাহিত হয়।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
চিত্রে তীর (↑) চিহ্ন দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
[ঢাকা বোর্ড ২০১৬]উত্তর
উত্তর
উত্তর
উত্তর
