চিত্রে কোন চক্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রেষণা চক্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ চক্রের প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে চলতে থাকে। একটি ধাপ শেষ হলে কর্মীর অন্য একটি ধাপ শুরু হয়। এটি মানুষের মনের সাথে সম্পর্কিত। আর ইতিবাচক প্রেষণা মানুষকে উৎসাহিত করে এবং লক্ষ্য অর্জনে এগিয়ে নেয়। উদ্দীপকের প্রেষণা চক্রটি অভাববোধ, তাড়না, লক্ষ্য এই তিন ধাপে সম্পূর্ণ হয়। এক্ষেত্রে কর্মীর মধ্যে কোনো কিছুর অভাব দেখা দিলে তা পূরণের জন্য সে অস্থির হয়ে ওঠে। প্রেষণার মাধ্যমে কর্মীর এই- অভাব পূরণ হয়। ফলে তার সন্তুষ্টি অর্জিত হয়। আবার, কর্মীর একটি অভাব পূরণ হলে তার মনে নতুন করে তাড়না সৃষ্টি হয়। এতে কর্মী নতুন অভাব পূরণ করতে চায়। এতে সে তাঁর লক্ষ্য পূরণে ধারাবাহিকভাবে কাজ করে। ফলে এই প্রক্রিয়া ধাপে ধাপে চলতে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের ধারাবাহিক পদক্ষেপগুলো প্রেষণা চক্রের অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
চিত্রে কোন চক্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]উত্তর
উত্তর
উত্তর
উত্তর