'N [গণিত] কোম্পানিতে শ্রমিকের অসন্তোষ নিরসনের জন্য আর্থিক কোন উপাদান অনুসরণ করা যেতে পারে? মতামত দাও।
উত্তর: 'N [গণিত] কোম্পানিতে শ্রমিকের অসন্তোষ নিরসনের জন্য আর্থিক প্রেষণা দানের 'মুনাফার অংশ' অনুসরণ করা যেতে পারে। অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। আর্থিক প্রেষণার অন্যতম একটি উপাদান হলো মুনাফার অংশ। পণ্য বা সেবা বিক্রয় থেকে যে লাভ অর্জিত হয় তাকে মুনাফা বলে। সাধারণভাবে মুনাফা মালিকের প্রাপ্য। কর্মীদের যদি মুনাফার একটি অংশ দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানকে নিজের ভাবতে যেমনি তারা উৎসাহিত হয় তেমনিভাবে মুনাফা বৃদ্ধির জন্যও তারা সচেষ্ট থাকে। এ বোধ সৃষ্টির জন্য আমাদের কোম্পানি আইনে অর্জিত মুনাফার ৫% বাধ্যতামূলকভাবে শ্রমিক কল্যাণ তহবিলে স্থানান্তরের কথা বলা হয়েছে। মুনাফার একটি অংশ কর্মীদের অতিরিক্ত বোনাস হিসেবে দিলে তা নিঃসন্দেহে কর্মীদের উদ্দীপ্ত করতে পারে। উদ্দীপকে 'N [গণিত] কোম্পানিতে নিয়মিত পদোন্নতি দেওয়া হয় এবং চিকিৎসা, পরিবহন ও ভবিষ্য তহবিলের সুবিধা দেওয়া হয়। তারপরও প্রতিষ্ঠানের কর্মীরা মনে করেন এ প্রতিষ্ঠান তাদের নয়; বরং তাদের দ্বারা অর্জিত আয়ের সবগুলোই মালিক পক্ষ পায়। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে। তাই উদ্দীপকের 'N [গণিত] কোম্পানিতে শ্রমিকের অসন্তোষ নিরসনের জন্য আর্থিক প্রেষণ দানের 'মুনাফার অংশ' অনুসরণ করা যেতে পারে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'N কোম্পানিতে শ্রমিকের অসন্তোষ নিরসনের জন্য আর্থিক কোন উপাদান অনুস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
