"মানুষ বা প্রাণীর মধ্যে উক্ত প্রক্রিয়া আজীবন চলতে থাকে।"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: মানুষ বা প্রাণীর মধ্যে প্রেষণা প্রক্রিয়া আজীবন চলতে থাকে উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। প্রেষণার মাধ্যমে মানুষকে কাজের প্রতি উৎসাহিত করা হয়। এটি একটি নির্দিষ্ট চক্রের মাধ্যমে আবর্তিত হয়। এক্ষেত্রে মানুষ বা প্রাণী সবাই প্রেষণা চক্রের আওতাভুক্ত। কারণ, তাদের একটি অভাব পূরণ হলে আরেকটি অভাবের দেখা দেয়। উদ্দীপকে প্রেষণা চক্রের মানুষের তাড়না থেকে অভাববোধ তৈরি হয়েছে। এরপর মানুষ অভাব পূরণের জন্য লক্ষ্য নির্ধারণ করে। একটি লক্ষ্য অর্জিত হওয়ায় নতুন তাড়না সৃষ্টি হয়। এই নতুন তাড়না আবার নতুন অভাবের সৃষ্টি করে। মানুষ বা প্রাণী সবার মাঝে কিছু পাওয়ার তাড়না কাজ করে। কারণ মানুষ খাদ্য পেলে বস্ত্র, বাসস্থান চিকিৎসা প্রভৃতির অভাববোধ করে। আবার অন্যান্য প্রাণী খাদ্য পেলে নিরাপদ বাসস্থানের অভাব অনুভব করে। এক্ষেত্রে মানুষের একটি অভাব পূরণ হলে সে অন্য একটি লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। এরপর আবার নতুন তাড়নার সৃষ্টি হয়। এ তাড়না মানুষের মাঝে নতুন অভাববোধ জাগিয়ে তোলে। এভাবে প্রেষণা প্রক্রিয়া মৃত্যু পণ্য হওয়া পর্যন্ত চলতে থাকে। তাই বলা যায়, মানুষ বা প্রাণীর মধ্যে প্রেষণা প্রক্রিয়া আজীবন চলতে থাকে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
"মানুষ বা প্রাণীর মধ্যে উক্ত প্রক্রিয়া আজীবন চলতে থাকে।"- উক্তিটির …
উদ্দীপক
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]উত্তর
উত্তর
উত্তর
উত্তর