কবির চাকরিতে শুধু আর্থিক প্রেষণাই পেতে চায় না- উদ্দীপকের আলোকে এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের কবির প্রতিষ্ঠান থেকে আর্থিক ও অনার্থিক উভয় ধরনের প্রেষণাই প্রত্যাশা করেন। প্রতিষ্ঠান কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য আর্থিক ও অনার্থিক সুযোগ-সুবিধা দেয়। আর্থিক প্রেষণার মাধ্যমে কর্মীর অভাব বা চাহিদা পূরণ করা হয়। আর অনার্থিক প্রেষণার মাধ্যমে (সুষ্ঠু কাজের পরিবেশ, ভালো কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, চাকরির নিরাপত্তা প্রভৃতি) কর্মী কাজের প্রতি একাগ্র হয়ে ওঠে। উভয় ধরনের প্রেষণা দেওয়ার মাধ্যমেই কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা যায়। উদ্দীপকের কবির বিদেশি একটি ব্যাংকে কর্মরত। ব্যাংকটি তাকে উচ্চ বেতন ও বোনাস দেয়। এতে তার আর্থিক অভাব পূরণ হয়। কিন্তু ব্যাংকটি তাকে প্রশিক্ষণ সুবিধা ও চাকরির নিরাপত্তা দেয় না। তাই। কবির বিদেশি ব্যাংকটি ছেড়ে দেশীয় একটি ব্যাংকে যোগদান করেন। দেশীয় ব্যাংকটিতে আর্থিক সুবিধা একটু কম হলেও চাকরির নিরাপত্তা ও প্রশিক্ষণ সুবিধা রয়েছে। প্রশিক্ষণ পেলে কবির কাজে আরও দক্ষ হয়ে উঠবেন। এতে প্রতিষ্ঠানে তার পুরুত্ব বাড়বে। আবার প্রতিষ্ঠানের নিয়ম- কানুন যথাযথ পালন করলে তার চাকরির নিরাপত্তা বজায় থাকবে। এতে কবির স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারবেন। তাই বলা যায়, কবির শুধু আর্থিক নয় অনার্থিক প্রেষণাও পেতে চায়।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কবির চাকরিতে শুধু আর্থিক প্রেষণাই পেতে চায় না- উদ্দীপকের আলোকে এর য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
