কোন ধরনের প্রেষণার অভাবে কারখানাটিতে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: অনার্থিক প্রেষণার অভাবে কারখানাটিতে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হচ্ছে। অর্থ বা আর্থিক সুযোগ-সুবিধার বাইরে প্রেষণাদানের যেসকল উপায় রয়েছে তার মাধ্যমে প্রেষণাদানকেই অনার্থিক প্রেষণা বলে। সুষ্ঠু কার্য পরিবেশ, নিরাপত্তা, ভালো কাজের প্রশংসা, উত্তম ব্যবহার, প্রশক্ষিণ সুবিধা, সুবিচার প্রতিষ্ঠা ইত্যাদি এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে মশার কয়েল তৈরির প্রতিষ্ঠানে শ্রমিকরা পর্যাপ্ত বেতন- ভাতাদি পেয়ে থাকেন। কিন্তু শ্রমিকরা অপর্যাপ্ত আলোতে কাজ করেন। সেখানে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখাও নেই। কারখানায় সময়সূচিও ঠিকভাবে অনুসরণ করা হয় না। প্রতিষ্ঠানটিতে সুষ্ঠু কার্য পরিবেশের সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত। এ কারণেই তারা প্রত্যাশিতভাবে কাজ করতে পারছে না। আর এ সুষ্ঠু কাজের পরিবেশ হলো প্রতিষ্ঠানের দেওয়া একটি অনার্থিক প্রেষণা। সুতরাং অনার্থিক প্রেষণার অভাবেই উদ্দীপকের কারখানাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন হচ্ছে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কোন ধরনের প্রেষণার অভাবে কারখানাটিতে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
