উদ্দীপকে জনাব মোমেন মাসলোর চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ে আছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মোমেন মাসলোর চাহিদা সোপান তত্ত্বের চাকরির নিরাপত্তা পর্যায়ে আছেন। মানুষের জৈবিক চাহিদা মেটানোর পর তার মধ্যে নিরাপত্তার চাহিদা জাগ্রত হয়। চাহিদার এ পর্যায়ে কর্মীর জীবনের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, অবসরকালীন সুযোগ-সুবিধা ও চিকিৎসা সুবিধার নিরাপত্তার চাহিদা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব অভাব পূরণের মাধ্যমে কর্মীকে কার্য সম্পাদনে প্রণোদিত করা যায়। উদ্দীপকে জনাব মোমেন 'ম্যাক্সিস গ্রুপের' ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে উচ্চ বেতন এবং অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও জনাব মোমেন প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন। এই অবস্থায় ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে স্থায়ী পদে অন্য প্রতিষ্ঠানে যোগদান করেন। অর্থাৎ জনাব মোমেন চাকরির নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মোমেন মাসলোর চাহিদা সোপান তত্ত্বের চাকরির নিরাপত্তা পর্যায়ে আছেন।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে জনাব মোমেন মাসলোর চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ে আছেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
