কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে প্রেষণার বিভিন্ন কৌশল সমানভাবে গুরুত্বপূর্ণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে প্রেষণার বিভিন্ন কৌশল সমানভাবে গুরুত্বপূর্ণ। যে মানসিক প্রক্রিয়া মানুষকে উৎসাহ দানের মাধ্যমে লক্ষ্যের দিকে ধাবিত করে তাকে প্রেষণা বলে। অর্থাৎ প্রেষণা বলতে ব্যক্তির এমন একটি অবস্থানকে বোঝায় যা তাকে কাজে প্রবৃত্ত করে। প্রেষণা ব্যক্তিকে উদ্যমশীল, সক্রিয় ও লক্ষ্য নির্দেশিত করে। উদ্দীপকে জনাব মোমেন 'ম্যাক্সিস গ্রুপের' ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে উচ্চ বেতন এবং অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও জনাব মোমেন প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন। এই অবস্থায় ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে স্থায়ী পদে অন্য প্রতিষ্ঠানে যোগদান করেন। উদ্দীপকে জনাব মোমেন প্রেষণার অভাবে বর্তমান প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগদান করেন। তাই কর্মীকে প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য প্রেষণার বিভিন্ন কৌশল গ্রহণ করতে হয়। কেননা প্রেষণা হচ্ছে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ব্যক্তির আবেগকে প্রভাবিত করার একটি প্রক্রিয়া। প্রেষণা প্রদানের মাধ্যমে কর্মীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ফলে কর্মী প্রতিষ্ঠান অন্যত্র যেতে চায় না। তাই আমি মনে করি, কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে প্রেষণার বিভিন্ন কৌশল সমানভাবে গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে প্রেষণার বিভিন্ন কৌশল স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
