প্রেষণার সাথে কর্মীর মনোবলের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানে কর্মরত কর্মীবৃন্দকে সুষ্ঠুভাবে কার্যসম্পাদনের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। প্রেষণা ও মনোবল সাধারণত শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মীদের মনের সাথে সম্পর্কযুক্ত। প্রেষণার মাধ্যমে কর্মীদেরকে উৎসাহিত করার ফলে কাজের প্রতি তাদের স্বতঃস্ফূর্ত আগ্রহের সৃষ্টি হয় এবং কাজের প্রতি উৎসাহ বাড়লে ধীরে ধীরে কর্মীদের মনোবল উন্নত হয়। কর্মীর মনোবল উন্নত হলে তারা বিভিন্ন বাধা উপেক্ষা করে বিভিন্ন কার্যসম্পাদনের চেষ্টা করে। অন্যদিকে উপযুক্ত প্রেষণার অভাবে কর্মীদের মনোবল সঠিকভাবে গড়ে উঠতে পারে না। এর ফলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হয়। তাই বলা যায়, প্রেষণার সাথে কর্মীর মনোবলের সম্পর্ক রয়েছে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
প্রেষণার সাথে কর্মীর মনোবলের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর
