উদ্দীপকে কর্মী ব্যবস্থাপকের পরামর্শের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কর্মী ব্যবস্থাপক আর্থিক ও অনার্থিক উভয় পদ্ধতিতেই প্রেষণার জন্য পরামর্শ দেন। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বিভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে কার্যে উৎসাহিত করার প্রক্রিয়াকে আর্থিক প্রেষণা বলে। অন্যদিকে কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যে সকল উদ্দীপক ব্যবহৃত হয় তাকে এক কথায় অনার্থিক প্রেষণা বলে। অনেক - সময় আর্থিক উপায়ে উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন প্রকার মানবিক আচরণ এবং প্রচেষ্টার মাধ্যমে কর্মীদেরকে অনুপ্রাণিত করা যায়। উদ্দীপকে জনাব রহিমের শহরের বাইরে শিল্প এলাকায় একটি টেক্সটাইল মিল রয়েছে। তার প্রতিষ্ঠানে ১০০ জন কর্মকর্তা ও অনেক শ্রমিক কর্মচারী কাজ করে। হঠাৎ করে প্রতিষ্ঠানে মুনাফা হ্রাস পাওয়ায় তিনি কারণ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেন। এতে লক্ষ্য করলেন অন্যতম একটি কারণ হচ্ছে কর্মকর্তা ও শ্রমিকের অসন্তোষ। এলক্ষ্যে তিনি সকলের যাতায়াতের জন্য ৩টি বাসের ব্যবস্থা করলেন। তারপরও শ্রমিক কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েই গেল। তখন কর্মী ব্যবস্থাপক জনাব রহিমকে কর্মকর্তা ও শ্রমিকদের দুটি ভিন্ন উপায়ে উৎসাহিত করার পরামর্শ প্রদান করেন। উদ্দীপকের কর্মী ব্যবস্থাপক কর্মীদের আর্থিক প্রেষণা প্রদানের পাশাপাশি অনার্থিক প্রেষণাও দিতে বলেছেন। এমন প্রেষণা পদ্ধতিতে কর্মীদেরকে কাজের জন্য চাপ প্রয়োগ করতে হয় না। বরং কর্মীরা নিজেরাই প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং শ্রমিক অসন্তোষ দূর হতে থাকে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে কর্মী ব্যবস্থাপকের পরামর্শের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
