"মাসলো চাহিদা সোপান তত্ত্ব" অনুযায়ী মিস রুমিন কোন স্তরের অভাব অনুভব করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: 'মাসলোর চাহিদা সোপান তত্ত্ব' অনুযায়ী মিস রুমিন নিরাপত্তা স্তরের অভাব অনুভব করছেন। মানুষের জৈবিক চাহিদা মেটানোর পর তার মধ্যে নিরাপত্তার চাহিদা জাগ্রত হয়। চাহিদার এ পর্যায়ে কর্মীর জীবনের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, অবসরকালীন সুযোগ-সুবিধা ও চিকিৎসা সুবিধার নিরাপত্তার চাহিদা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব অভাব পূরণের মাধ্যমে কর্মীকে কার্য সম্পাদনে প্রণোদিত করা যায়। উদ্দীপকে মিস রুমিন একটি বেসরকারী প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে সহকারী অফিসার হিসেবে কর্মরত। তিনি প্রতিমাসে বেতন ও আনুসঙ্গিক ভাতা হিসেবে ১২ হাজার টাকা পান। কিন্তু চাকরির নিরাপত্তার প্রয়োজন উপলব্ধি করলে, ব্যবস্থাপক তাকে আরো ৭ মাস দক্ষতার সাথে চাকরির শর্ত জুড়ে দেন। এক্ষেত্রে মিস রুমিন চাকরির নিরাপত্তার অভাব অনুভব করছেন, যা 'মাসলোর চাহিদা সোপান তত্ত্ব' অনুযায়ী নিরাপত্তা স্তর।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
"মাসলো চাহিদা সোপান তত্ত্ব" অনুযায়ী মিস রুমিন কোন স্তরের অভাব অনুভব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
