ব্যবস্থাপক মিস রুমি যেভাবে আশ্বাস দিয়েছেন তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপক মিস রুমিনকে অনার্থিক প্রেষণার মাধ্যমে আশ্বাস দিয়েছেন, যা সম্পূর্ণ যৌক্তিক। কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যেসব উদ্দীপক ব্যবহার করা হয় তাকে অনার্থিক প্রেষণা বলে। অনেক সময় আর্থিক উপায়ে উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন প্রকার মানবিক আচরণ এবং প্রচেষ্টার মাধ্যমে কর্মীদেরকে অনুপ্রাণিত করা যায়। এগুলোকে প্রেষণার অনার্থিক কৌশল বলে অভিহিত করা হয়। উদ্দীপকে মিস রুমিন একটি বেসরকারী প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে সহকারী অফিসার হিসেবে কর্মরত। তিনি প্রতিমাসে বেতন ও আনুসঙ্গিক ভাতা হিসেবে ১২ হাজার টাকা পান। কিন্তু চাকরির নিরাপত্তার প্রয়োজন উপলব্ধি করলে, ব্যবস্থাপক তাকে আরো ৭ মাস দক্ষতার সাথে চাকরির শর্ত জুড়ে দেন। বর্তমানে মিস রুমিন আশান্বিত হন এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে থাকেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মিস রুমিনকে অনার্থিক প্রেষণা প্রদানের আশ্বাস দিয়েছেন। এমন ধরনের প্রেষণা পদ্ধতিতে কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে হয় না। কর্মীরা নিজেরাই প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। এছাড়াও কর্মীদের কাজের গতিশীলতাও বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ব্যবস্থাপক মিস রুমিনকে যে অনার্থিক প্রেষণার আশ্বাস দিয়েছেন তা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ব্যবস্থাপক মিস রুমি যেভাবে আশ্বাস দিয়েছেন তার যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
