“x -তত্ত্ব” ও “y-তত্ত্ব” বলতে কী বোঝায়?
উত্তর: আমেরিকান চিন্তাবিদ Douglas McGregor মানুষের আচরণের উপর ভিত্তি করে X ও Y নামে দুটি তত্ত্ব প্রদান করে। X তত্ত্বে ডগলাস ম্যাকগ্রেগর মানুষের প্রকৃতি ও আচরণ সম্পর্কে একটি গতানুগতিক বা চিরাচরিত ধারণা উল্লেখ করেছেন। এই তত্ত্ব অনুযায়ী মানুষ কাজে অলসতা, ফাঁকিবাজি এবং দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে। তাই তাদেরকে ভয়-ভীতি, শাস্তি ও চাপ প্রয়োগ করে কাজ আদায় করতে হয়। অন্যদিকে Y তত্ত্বকে আধুনিক এবং গণতান্ত্রিক তত্ত্ব হিসেবে আখ্যায়িত করা হয়। এই তত্ত্বের মূল ধারণা হলো মানুষ কাজকে খেলাধুলার মত পছন্দ করে। তাই তাদেরকে ভয়-ভীতি বা বলপ্রয়োগের প্রয়োজন হয় না।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
“x -তত্ত্ব” ও “y-তত্ত্ব” বলতে কী বোঝায়?
উত্তর
