উদ্দীপকে মি. সোমিত শোম কর্তৃক গৃহীত প্রেষণা পদ্ধতির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মি. সোমিত শোম কর্তৃক প্রদত্ত অনার্থিক প্রেষণা প্রতিষ্ঠানের জন্য যথার্থ নয়। কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যেসব উদ্দীপক ব্যবহৃত হয় তাকে এক কথায় অনার্থিক প্রেষণা বলে। অনেক সময় আর্থিক উপায়ে উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন প্রকার মানবিক আচরণ এবং প্রচেষ্টার মাধ্যমে কর্মীদেরকে অনুপ্রাণিত করা যায়। এগুলোকে প্রেষণার অনার্থিক কৌশল বলে অভিহিত করা হয়। উদ্দীপকে মি. সোমিত শোম একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বুঝতে পারেন, শ্রমিকদের প্রাপ্ত মজুরি দিয়ে তাদের জীবনযাত্রা পরিচালনা করা খুবই কঠিন। কারণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ইদানিং তিনি লক্ষ্য করলেন তার প্রতিষ্ঠানের শ্রমিকদের মনোবল হ্রাস পাওয়ায় উৎপাদনশীলতা কমে যাচ্ছে। এমন সমস্যাগুলো সমাধানের উপায় হিসেবে তিনি শ্রমিকদের চাকরি স্থায়ী করলেন, বিনোদনের সুযোগ বৃদ্ধি করলেন এবং অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। তার এই উদ্যোগে প্রত্যাশিত ফল আসেনি। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মীদের অনার্থিক প্রেষণা প্রদান করা হয়েছে। কিন্তু একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা শুধু অনার্থিক প্রেষণা পেলেই সন্তুষ্ট থাকতে পারে না। কারণ অনার্থিক প্রেষণার উপাদানগুলো দিয়ে সে তার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে পারে না। এজন্য তাকে অনার্থিক প্রেষণার পাশাপাশি আর্থিক প্রেষণাও দিতে হবে। তাই আমি মনে করি, উদ্দীপকে মি. সোমিত শোম কর্তৃক প্রদত্ত অনার্থিক প্রেষণা প্রতিষ্ঠানের জন্য যথার্থ নয়।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে মি. সোমিত শোম কর্তৃক গৃহীত প্রেষণা পদ্ধতির যথার্থতা মূল্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
