উদ্দীপকে জনাব মেহের প্রেষণা দানের কোন উপাদানের ওপর গুরুত্বারোপ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মেহের প্রেষণা দানের আর্থিক উপাদানের উপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বিভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে কার্যে উৎসাহিত করার প্রক্রিয়াকে আর্থিক প্রেষণা বলে। মানুষের জীবনে যে সীমাহীন অভাব লক্ষ্যণীয় অর্থের মাধ্যমে তার মুখ্য অংশের পূরণ করা হয়। এর উপাদানগুলো হলো- ন্যায্য বেতন, মুনাফার অংশ, বোনাস, আর্থিক নিরাপত্তা, অগ্রিম, বাসস্থান সুবিধা, পরিবহন সুবিধা, চিকিৎসা সুবিধা, পদোন্নতি প্রকৃতি। উদ্দীপকে জনাব মেহের সাভারে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা সঠিকভাবে দিয়ে থাকেন। এমন বেতন ও অন্যান্য ভাতা আর্থিক প্রেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মেহের প্রেষণা দানের আর্থিক উপাদানের উপর গুরুত্বারোপ করেন।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে জনাব মেহের প্রেষণা দানের কোন উপাদানের ওপর গুরুত্বারোপ করেন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
