ক্ষোভ ও অসন্তোষ দূরীকরণে জনাব মেহেরের কোন ধরনের প্রেষণা, পদ্ধতি প্রবর্তন করা উচিত? বিশ্লেষণ কর।
উত্তর: ক্ষোভ ও অসন্তোষ দূরীকরণে জনাব মেহেরের অনার্থিক প্রেষণা পদ্ধতি প্রবর্তন করা উচিত। কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যে সকল উদ্দীপক ব্যবহার করা হয় তাকে অনার্থিক প্রেষণা বলে। অনেক সময় আর্থিক উপায়ে উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন প্রকার মানবিক আচরণ এবং প্রচেষ্টার মাধ্যমে কর্মীদেরকে অনুপ্রাণিত করা যায়। এগুলোকে প্রেষণার অনার্থিক কৌশল বলে অভিহিত করা হয়। উদ্দীপকে জনাব মেহের সাভারে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা সঠিকভাবে দিয়ে থাকেন। কিন্তু উক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বিরূপ ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয়। এমনকি তাদের কোনো প্রকার মতামত প্রকাশের সুযোগও থাকে না। এতে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের অবস্থা বিরাজ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কর্মীদের আর্থিক প্রেষণা প্রদানের পাশাপাশি অনার্থিক প্রেষণাও প্রদান করা উচিত। এতে কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে হয় না। কর্মীরা নিজেরাই প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। এছাড়াও কর্মীদের কাজের গতিশীলতা বৃদ্ধি পায়, যার ফলে প্রতিষ্ঠানের উৎপাদন দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তাই আমি মনে করি, ক্ষোভ ও অসন্তোষ দূরীকরণে জনাব মেহেরের অনার্থিক প্রেষণা পদ্ধতি প্রবর্তন করা উচিত।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ক্ষোভ ও অসন্তোষ দূরীকরণে জনাব মেহেরের কোন ধরনের প্রেষণা, পদ্ধতি প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
