উদ্দীপকে জনাব ফয়সালের কার্য মূল্যায়নের মাধ্যমে কোন ধরনের প্রেষণা প্রদান করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব ফয়সালকে কার্য মূল্যায়নের মাধ্যমে অনার্থিক প্রেষণা প্রদান করা হয়েছে। অনার্থিক প্রেষণায় অর্থ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে কর্মীদের উৎসাহিত করা হয়। এর মাধ্যমে কর্মীদের মানসিক ও সামাজিক চাহিদা পূরণ করা হয়। পদোন্নতি, কাজের স্বীকৃতি এবং উন্নত কর্মপরিবেশ এর প্রধান উদাহরণ। এই প্রেষণা কর্মীদের আত্মমর্যাদা ও সামাজিক অবস্থান বাড়াতে সাহায্য করে। উদ্দীপকে জনাব ফয়সালের বিগত পাঁচ বছরে দ্বিগুণ বেতন বৃদ্ধি পেয়েছে। তিনি একই বেতনে অন্য প্রতিষ্ঠানে চলে যেতে চেয়েছিলেন। তাই কর্তৃপক্ষ তাকে ব্যবস্থাপক পদে পদোন্নতি দেন। পাশাপাশি তার জন্য একটি আলাদা কক্ষ বরাদ্দ করেন। এসব সুবিধা পেয়ে জনাব ফয়সাল অত্যন্ত খুশি হন। এসব সুবধার মাধ্যমে প্রতিষ্ঠানটির সরাসরি অর্থ ব্যয় করতে হয়নি। তাই এসব বিষয় অনার্থিক প্রেষণার সাথে সংগতিপূর্ণ। সুতরাং, জনাব ফয়সালকে অনার্থিক প্রেষণা প্রদান করা হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে জনাব ফয়সালের কার্য মূল্যায়নের মাধ্যমে কোন ধরনের প্রেষণা প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
