তুমি কি মনে করো, কর্মীদের সঠিক প্রেষণাদান ছাড়া একটি প্রতিষ্ঠানের উন্নয়ন টেকসই হতে পারে না? তোমার মতামতের সপক্ষে বক্তব্য দাও।
উত্তর: আমি মনে করি, কর্মীদের সঠিক প্রেষণাদান ছাড়া একটি প্রতিষ্ঠানের উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। প্রেষণা হলো কর্মীদের কর্মস্পৃহা ও উদ্দীপনা সৃষ্টির মূল চাবিকাঠি। প্রেষণা পেলে কর্মীরা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে। এতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও কার্যসম্পাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এই বৃদ্ধি প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নের ভিত্তি তৈরি করে। উদ্দীপকে জনাব ফয়সাল একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ তাকে অনার্থিক প্রেষণা দেন। এক্ষেত্রে তাকে মূল্যায়ন করে ব্যবস্থাপকে পদে উন্নতি করা হয়। এতে প্রতিষ্ঠানে তার আনুগত্য আরও বেড়ে যায়। এই মানসিক অবস্থাই কর্মীদের দীর্ঘমেয়াদে ধরে রাখে। উদ্দীপকে সঠিক প্রেষণাদান জনাব ফয়সালের মধ্যে মানবীয় অনুভূতি সৃষ্টি করে। এজন্য তিনি প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করেন। এতে তিনি তার অর্পিত কাজ সঠিকভাবে সম্পন্ন করেন। ফলে প্রতিষ্ঠানটিতে অপচয় কমে এবং কাজের মান উন্নত হয়। কিন্তু প্রতিষ্ঠানটিতে তাকে 'প্রেষণা না দেওয়া হলে এর বিপরীত অবস্থা বজায় থাকতো। এতে তার মধ্যে অসন্তুষ্টি কাজ করতো, যা পরবর্তীতে বিশৃঙ্খলায় রূপ নিতো। তাই বলা যায় কর্মীদের সঠিক প্রেষণাদান ছাড়া প্রতিষ্ঠানের উন্নয়ন টেকসই হতে পারে না।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
তুমি কি মনে করো, কর্মীদের সঠিক প্রেষণাদান ছাড়া একটি প্রতিষ্ঠানের উন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
