কর্মীরা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধার বাইরেও অন্যান্য সুবিধা প্রত্যাশা করে উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: কর্মীরা প্রতিষ্ঠানে আর্থিক প্রেষণার বাইরেও অনার্থিক প্রেষণা প্রত্যাশা করে- এই উক্তির সাথে আমি একমত। কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যেসব উদ্দীপক ব্যবহৃত হয় তাকে এক কথায় অনার্থিক প্রেষণা বলে। অনেক সময় আর্থিক উপায়ে উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন প্রকার মানবিক আচরণ এবং প্রচেষ্টার মাধ্যমে কর্মীদেরকে অনুপ্রাণিত করা যায়। এগুলোকে প্রেষণার অনার্থিক কৌশল বলে অভিহিত করা হয়। উদ্দীপকে মিস্টার মুক্ত একটি মুরগির খামারের ফিট তৈরির কারখানার মালিক। অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ৩০% বৃদ্ধি করা হলেও তার প্রতিষ্ঠানের বেতন ২০% বৃদ্ধি করা হয়েছে। তবে তিনি প্রতিষ্ঠানের কাজের পরিবেশকে অনেক পরিচ্ছন্ন ও সুন্দর করেছেন। পাশাপাশি কর্মীদের চাকরির নিরাপত্তার বিষয়ে ঘোষণা করেন। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বহুগুণে বেড়ে যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কর্মীদের আর্থিক প্রেষণা প্রদানের পাশাপাশি অনার্থিক প্রেষণাও প্রদান করা হয়। এতে কর্মীদেরকে কাজের জন্য চাপ প্রয়োগ করতে হয় না। কর্মীরা নিজেরাই প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন দিন দিন বৃদ্ধি পেতে থাকে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও তাই অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায়, যা সম্ভব হয়েছে কর্মীদের আর্থিক ও অনার্থিক প্রেষণা প্রদানের কারণে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কর্মীরা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধার বাইরেও অন্যান্য সুবিধা প্রত্যাশা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
