উদ্দীপক
জনাব বাদল রহমান দীর্ঘদিন থেকে একটি বেসরকারী ব্যাংকের শাখা ব্যবস্থাপক। উক্ত ব্যাংক থেকে তিনি উপযুক্ত বেতন, বোনাসহ পরিবহনের সুবিধাও পান। ব্যাংক কর্তৃপক্ষ মনে করে এই সুবিধাগুলো কর্মীদের কাজে উৎসাহ উদ্দীপনা সৃষ্টিতে যথেষ্ট। কিন্তু জনাব বাদল তার প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট নন। তিনি মনে করেন, যেসব সুযোগ-সুবিধা পাচ্ছেন তা তার প্রাপ্য। তিনি তার দক্ষতা ও কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিষ্ঠানের যথাযথ মূল্যায়ন এবং সে অনুযায়ী স্বীকৃতি প্রত্যাশা করেন। কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে তিনি হতাশ এবং চাকরি পরিবর্তনের কথাও ভাবছেন।
[ঢাকা সিটি কলেজ]