উদ্দীপকের জনাব সাইফ ম্যাকগ্রেগরের কোন তত্ত্বে পড়ে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাইফ ম্যাকগ্রেগরের Y তত্ত্বের মধ্যে পড়ে। যে তত্ত্বে মনে করা হয় কর্মীরা কাজকে খেলাধুলার মতো মনে করে, কাজে ফাঁকি দেয় না এবং কর্মীদের কাছ থেকে জোরপূর্বক কাজ আদায় করতে হয় না তাকে Y তত্ত্ব বলে। এই তত্ত্বের মূল ধারণা হলো মানুষ কাজকে খেলাধুলার মতো পছন্দ করে। তাঁরা সৃজনশীল, দায়িত্ব অনুসন্ধান করে এবং তাঁরা স্ব-নির্দেশনায় কার্য সম্পাদন করে। উদ্দীপকে জনাব সাইফ এমবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সেখানে নিজের কাজ যথাসময়ে সম্পাদন করেন। এক্ষেত্রে তাকে কাজের জন্য চাপ দিতে হয় না এবং তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনে বিভিন্ন পরামর্শও দিয়ে থাকে। তার এই আচরণগুলো ম্যাকগ্রেগরের Y তত্ত্বের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সাইফ ম্যাকগ্রেগরের Y তত্ত্বের মধ্যে পড়ে।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের জনাব সাইফ ম্যাকগ্রেগরের কোন তত্ত্বে পড়ে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
