উদ্দীপকে বর্ণিত জনাব ফসিউলের বর্তমান প্রতিষ্ঠান পরিবর্তনের চিন্তা-ভাবনা যৌক্তিকতাসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আত্মতৃপ্তির চাহিদা পূরণের জন্য জনাব ফসিউলের বর্তমান প্রতিষ্ঠান পরিবর্তনের চিন্তা-ভাবনাটি যৌক্তিক বলে আমি মনে করি। এ চাহিদা স্তরে সমাজের অন্যদের থেকে নিজেকে একটু উপরে দেখার আগ্রহ তৈরি হয়। এ পর্যায়ে কর্মী তার সামর্থ্য ও যোগ্যতা প্রকাশের মাধ্যমে সবার প্রশংসা অর্জনের চেষ্টা চালায়। এতে কর্মীর আত্মমর্যাদা ও সুনাম বাড়ে। উদ্দীপকের জনাব ফসিউল একটি ওষুধ কোম্পানিতে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠান তাকে বেতন-ভাতা দিয়ে অনেক সুবিধা দিচ্ছে। কর্মরত অবস্থায় তিনি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়ে সামাজিক চাহিদা পূরণ করেছেন। কিন্তু তিনি আরও সুনাম, সুখ্যাতি ও যশ অর্জন করতে চান। কোম্পানিটি তার এ চাহিদা বুঝতে পারেনি বিধায় তিনি প্রতিষ্ঠান পরিবর্তনের কথা ভাবছেন। জনাব ফসিউল একজন দক্ষ ও উদ্যমশীল ব্যবস্থাপক। কিন্তু কোম্পানিটি তাকে পদমর্যাদা দিচ্ছে না। এটি তার ভালো কাজের জন্য স্বীকৃতি দিচ্ছে না। কোম্পানিটি তার পদমর্যাদার ও কাজের স্বীকৃতি দিলে সমাজের মানুষ তার সাফল্যের প্রশংসা করত। ফলে তার সুনাম, সুখ্যাতি বাড়ত। এর মাধ্যমে তার মধ্যকার আত্মতৃপ্তির চাহিদা পূরণ হত। আর এগুলো না পাওয়ায় তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করার চিন্তা করছেন। তাই জনাব ফসিউলের বর্তমান প্রতিষ্ঠান পরিবর্তনের চিন্তা-ভাবনাটি যৌক্তিক।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব ফসিউলের বর্তমান প্রতিষ্ঠান পরিবর্তনের চিন্তা-ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
