প্রেষণাকে অবিরাম প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর: অধীনস্থ কর্মীদের কাজের ক্ষমতা সম্পূর্ণ ব্যবহারের লক্ষ্যে তাদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। কর্মীদের অভাব বিবেচনা করে সব সময়ই কোনো না কোনো প্রেষণামূলক কাজ করতে হয়। কারণ, কর্মীর এক ধরনের অভাব পূরণ হওয়ার পরেই নতুন আরেক ধরনের অভাব দেখা দেয়। এই নতুন অভাব পূরণের জন্য আবার নতুন কোনো প্রেষণা দেওয়ার প্রয়োজন হয়। এভাবে কর্মীদের উৎসাহ ধরে রাখার জন্য প্রতিনিয়তই প্রেষণা দেওয়ার প্রয়োজন হয়। তাই এটিকে একটি অবিরাম প্রক্রিয়া বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 7: প্রেষণা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
প্রেষণাকে অবিরাম প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর
