উদ্দীপকে সৃষ্ট সমস্যা থেকে পরিত্রাণ পেতে জনাব ইকবালের। কোন ধরনের পদক্ষেপ গ্রহণ বাঞ্ছনীয়? মতামত দাও।।
উত্তর: উদ্দীপকে সৃষ্ট সমস্যা থেকে পরিত্রাণ পেতে জনাব ইকবালের দলীয় সমঝোতার নীতি অনুসরণ করা বাঞ্ছনীয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরে বাক্তি, দল ও উপদল, বিভাগ ও উপ-বিভাগের কর্মকর্তাদের মিলেমিশে চলার নীতিকে দলীয় সমঝোতার নীতি বলে। সমন্বয়ের ক্ষেত্রে দলীয় সমঝোতার 'নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যক্তিকে উপলব্ধি করতে হবে, কোনো একক ব্যক্তির পক্ষে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন সম্ভব নয়। 'সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে সাফল্যার্জন সম্ভব। জনাব ইকবাল একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি পরিকল্পনা অনুযায়ী সকল কার্য পরিচালনা করেন। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, উপ-বিভাগ ও কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ রক্ষা করেন। কিন্তু কর্মীদের মধ্যে সুসম্পর্ক, দলীয় মনোভাব না থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় সম্ভব হচ্ছে না। জনাব ইকবাল দলীয় সমঝোতার নীতি অনুসরণ করলে কর্মীরা উপলব্ধি করতে পারবে, এককভাবে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন সম্ভব নয়। প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন করতে হলে দলগতভাবে কার্য সম্পাদন করতে হবে। তাই বলা যায়, উদ্দীপকে সৃষ্ট সমস্যা থেকে পরিত্রাণ পেতে জনাব ইকবালের দলীয় সমঝোতার নীতি অনুসরণ করা বাঞ্ছনীয়।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট সমস্যা থেকে পরিত্রাণ পেতে জনাব ইকবালের। কোন ধরনের পদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর