উদ্দীপকে জনাব মনোয়ার হোসেব ব্যবস্থাপনা কোন কাজের উপর গুরুত্ব প্রদান করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন ব্যবস্থাপনার সমন্বয়ের কাজের উপর গুরুত্ব প্রদান করেছেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। প্রতিষ্ঠান যত বড় হয় প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ ও উপবিভাগগুলো ততই বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়। উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, দল ও ব্যক্তিদের কাজের মধ্যে ঐক্যতান সৃষ্টি ও একই সূত্রে গ্রথিত করার উপর যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, দল ও ব্যক্তিদের মধ্যে সমন্বয়ের প্রতি গুরুত্বারোপ করেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন ব্যবস্থাপনার সমন্বয়ের কাজের উপর গুরুত্ব প্রদান করেছেন।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে জনাব মনোয়ার হোসেব ব্যবস্থাপনা কোন কাজের উপর গুরুত্ব প্রদান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর