নিরবচ্ছিন্নতার নীতি বলতে কী বোঝায়।
উত্তর: যে কোনো দলীয় প্রচেষ্টার শুরু থেকে কাজ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত অবিরাম ও নিরন্তরভাবে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার নীতিকেই নিরবচ্ছিন্নতার নীতি বলে। ব্যবসায় প্রতিষ্ঠান কিংবা শিল্পকারখানায় বিভাগীয় কার্যসম্পাদনের একটি ধারাবাহিক ও অবিরাম প্রক্রিয়া হচ্ছে সমন্বয়। তাই প্রতিষ্ঠানের কোনো বিভাগ, উপবিভাগ বা কাজ সমন্বয়ের আওতার বাইরে থাকা উচিত নয়। সমন্বয় কোনো কাজের পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, প্রেষণা, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজের ক্ষেত্রে বিরামহীনভাবে চলতে থাকে। এটি প্রতিষ্ঠানের সকল স্তরে নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকবে। তাই প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগে সমন্বয়ের আওতাভুক্ত থাকা উচিত। ফলে পরিকল্পনার আওতাভুক্ত কার্যাবলি সফলতার সাথে সম্পাদন করা সম্ভব হয়।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নিরবচ্ছিন্নতার নীতি বলতে কী বোঝায়।
উত্তর