যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণসংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। গ্রামের মানুষ মানেই কাছের মানুষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT-এর সুবাদে কাছের ও দূরের এ পার্থক্য কমেছে। টেলিভিশন, ফোন, ইন্টারনেট, ই-মেইল, ভাইভার, ওয়ারসাপ, স্কাইপি, টেলি কনফারেন্স, অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স ইত্যাদির সুবাদে তথ্যের আদান-প্রদান, দেখাশুনা অত্যন্ত সহজ হয়েছে। আর এসকল পদ্ধতির মাধ্যমে যোগাযোগ কার্যক্রম সহজতর হয়েছে। তাই বলা যায়, যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর