উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপনার কাজটি বাস্তবায়নের জনাব মনোয়ার হোসেনের গৃহীত নীতিটি যথার্থ। তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপনায় কাজটি বাস্তবায়নে জনাব মনোয়ার হোসেন কর্তৃক গৃহীত প্রত্যক্ষ যোগাযোগ নীতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে কোনোরূপ বিঘ্ন ছাড়া সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার নীতিকেই প্রত্যক্ষ যোগাযোগের নীতি বলে। প্রতিষ্ঠানে সমন্বয়ের লক্ষ্যে প্রত্যেক বিভাগ ও উপবিভাগের কার্যাবলি প্রত্যক্ষ যোগাযোগের আওতায় আনা উচিত। এতে কর্মীদের মধ্যে তথ্য ও ভাবের আদান-প্রদান হয়। উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, দল ও ব্যক্তিদের কাজের মধ্যে ঐক্যতান সৃষ্টি ও একই সূত্রে গ্রথিত করার উপর যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। ব্যবস্থাপনার এ কাজটি সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে তিনি তার প্রতিষ্ঠানের সকল ব্যক্তি, দল ও বিভাগের সাথে যোগাযোগ- সংযোগ রক্ষা করে চলেন। এতে প্রতিষ্ঠানটি তার অভীষ্ট লক্ষ্যার্জনে দিন দিন 'এগিয়ে চলেছে।। উদ্দীপকে জনাব মনোয়ার তার প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে সমন্বয়ের প্রত্যক্ষ যোগাযোগ নীতির উপর গুরুত্বারোপ করেছেন। এরূপ যোগাযোগ ব্যবস্থায় প্রত্যেক কর্মীর দায়-দায়িত্ব, ক্ষমতা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় এবং এর পাশাপাশি কোন বিভাগ, উপবিভাগ বা কর্মী কার সাথে সম্পৃক্ত থেকে কাজ বাস্তবায়ন করবে তাও নির্ধারিত থাকে। ফলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা দেখা দেয় এবং প্রতিষ্ঠান সহজেই উন্নতি লাভ করতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপনার কাজটি বাস্তবায়নে জনাব মনোয়ার হোসেন কর্তৃক গৃহীত প্রত্যক্ষ যোগাযোগ নীতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপনার কাজটি বাস্তবায়নের জনাব মনোয়ার হোসেনের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর