Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) Management 2nd Paper

HSC Management 2nd Paper এর Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

২৬১

প্রশ্ন

Management 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCManagement 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব মনোয়ার হোসেন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, দল ও ব্যক্তিদের কাজের মধ্যে ঐক্যতান সৃষ্টি ও একই সূত্রে গ্রথিত করার উপর যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। ব্যবস্থাপনার এ কাজটি সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে তিনি তার প্রতিষ্ঠানের সকল ব্যক্তি, দল ও বিভাগের সাথে যোগাযোগ-সংযোগ রক্ষা করে চলেন। এতে প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যার্জনে দিন দিন এগিয়ে চলছে। [ঢাকা সিটি কলেজ]
ক
নমনীয়তার নীতি কী?

উত্তর

পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে নমনীয়তার নীতি বলে।
খ
নিরবচ্ছিন্নতার নীতি বলতে কী বোঝায়।

উত্তর

যে কোনো দলীয় প্রচেষ্টার শুরু থেকে কাজ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত অবিরাম ও নিরন্তরভাবে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার নীতিকেই নিরবচ্ছিন্নতার নীতি বলে। ব্যবসায় প্রতিষ্ঠান কিংবা শিল্পকারখানায় বিভাগীয় কার্যসম্পাদনের একটি ধারাবাহিক ও অবিরাম প্রক্রিয়া হচ্ছে সমন্বয়। তাই প্রতিষ্ঠানের কোনো বিভাগ, উপবিভাগ বা কাজ সমন্বয়ের আওতার বাইরে থাকা উচিত নয়। সমন্বয় কোনো কাজের পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, প্রেষণা, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজের ক্ষেত্রে বিরামহীনভাবে চলতে থাকে। এটি প্রতিষ্ঠানের সকল স্তরে নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকবে। তাই প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগে সমন্বয়ের আওতাভুক্ত থাকা উচিত। ফলে পরিকল্পনার আওতাভুক্ত কার্যাবলি সফলতার সাথে সম্পাদন করা সম্ভব হয়।
গ
উদ্দীপকে জনাব মনোয়ার হোসেব ব্যবস্থাপনা কোন কাজের উপর গুরুত্ব প্রদান করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন ব্যবস্থাপনার সমন্বয়ের কাজের উপর গুরুত্ব প্রদান করেছেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। প্রতিষ্ঠান যত বড় হয় প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ ও উপবিভাগগুলো ততই বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়। উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, দল ও ব্যক্তিদের কাজের মধ্যে ঐক্যতান সৃষ্টি ও একই সূত্রে গ্রথিত করার উপর যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, দল ও ব্যক্তিদের মধ্যে সমন্বয়ের প্রতি গুরুত্বারোপ করেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন ব্যবস্থাপনার সমন্বয়ের কাজের উপর গুরুত্ব প্রদান করেছেন।
ঘ
উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপনার কাজটি বাস্তবায়নের জনাব মনোয়ার হোসেনের গৃহীত নীতিটি যথার্থ। তোমার মতামত দাও।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপনায় কাজটি বাস্তবায়নে জনাব মনোয়ার হোসেন কর্তৃক গৃহীত প্রত্যক্ষ যোগাযোগ নীতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে কোনোরূপ বিঘ্ন ছাড়া সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার নীতিকেই প্রত্যক্ষ যোগাযোগের নীতি বলে। প্রতিষ্ঠানে সমন্বয়ের লক্ষ্যে প্রত্যেক বিভাগ ও উপবিভাগের কার্যাবলি প্রত্যক্ষ যোগাযোগের আওতায় আনা উচিত। এতে কর্মীদের মধ্যে তথ্য ও ভাবের আদান-প্রদান হয়। উদ্দীপকে জনাব মনোয়ার হোসেন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, দল ও ব্যক্তিদের কাজের মধ্যে ঐক্যতান সৃষ্টি ও একই সূত্রে গ্রথিত করার উপর যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। ব্যবস্থাপনার এ কাজটি সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে তিনি তার প্রতিষ্ঠানের সকল ব্যক্তি, দল ও বিভাগের সাথে যোগাযোগ- সংযোগ রক্ষা করে চলেন। এতে প্রতিষ্ঠানটি তার অভীষ্ট লক্ষ্যার্জনে দিন দিন 'এগিয়ে চলেছে।। উদ্দীপকে জনাব মনোয়ার তার প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে সমন্বয়ের প্রত্যক্ষ যোগাযোগ নীতির উপর গুরুত্বারোপ করেছেন। এরূপ যোগাযোগ ব্যবস্থায় প্রত্যেক কর্মীর দায়-দায়িত্ব, ক্ষমতা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় এবং এর পাশাপাশি কোন বিভাগ, উপবিভাগ বা কর্মী কার সাথে সম্পৃক্ত থেকে কাজ বাস্তবায়ন করবে তাও নির্ধারিত থাকে। ফলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা দেখা দেয় এবং প্রতিষ্ঠান সহজেই উন্নতি লাভ করতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপনার কাজটি বাস্তবায়নে জনাব মনোয়ার হোসেন কর্তৃক গৃহীত প্রত্যক্ষ যোগাযোগ নীতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

মি. রহিম ABC গার্মেন্টেস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তার কোম্পানি ১ লাখ পিস প্যান্ট তৈরির অর্ডার পেয়েছে। তিনি কাজগুলো বিভিন্ন বিভাগে ভাগ করে দিলেন। বাটন বিভাগের কর্মীদের হাতে তেমন কাজের চাপ না থাকার কারণে প্রায়ই গল্পগুজব করে সময় কাটায়। অন্যদিকে সেলাই বিভাগের কর্মীদের দুপুরের খাবারের সময়ও তাদের কাজে ব্যস্ত থাকতে হয়। এজন্যে মি. রহিম মনে করেন তার কার্যবিভাগের ক্ষেত্রে কিছুটা ত্রুটি রয়েছে। [নটর ডেম কলেজ, ঢাকা]
ক
সমন্বয়সাধন কাকে বলে?

উত্তর

প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার প্রক্রিয়াকে সমন্বয়সাধন বলে।
খ
যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর

তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণসংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। গ্রামের মানুষ মানেই কাছের মানুষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT-এর সুবাদে কাছের ও দূরের এ পার্থক্য কমেছে। টেলিভিশন, ফোন, ইন্টারনেট, ই-মেইল, ভাইভার, ওয়ারসাপ, স্কাইপি, টেলি কনফারেন্স, অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স ইত্যাদির সুবাদে তথ্যের আদান-প্রদান, দেখাশুনা অত্যন্ত সহজ হয়েছে। আর এসকল পদ্ধতির মাধ্যমে যোগাযোগ কার্যক্রম সহজতর হয়েছে। তাই বলা যায়, যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।
গ
উদ্দীপকে মি. রহিম তার প্রতিষ্ঠানে সমন্বয়সাধনের ক্ষেত্রে কোন নীতির সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে মি. রহিম তার প্রতিষ্ঠানে সমন্বয়সাধনের ভারসাম্যের নীতির সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে সমতা বিধানের নীতিকেই ভারসাম্যের নীতি বলে। প্রত্যেক বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে প্রতিষ্ঠানের সমন্বয়সাধনের কাজ সহজতর হয়। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারো কাজ দ্রুতগতিতে এগিয়ে যাওয়া আবার কারো কাজ পিছিয়ে পড়ার সুযোগ থাকে না। উদ্দীপকে মি. রহিম ABC গার্মেন্টস্ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তার কোম্পানি ১ লাখ পিস প্যান্ট তৈরির অর্ডার পেয়েছে। তিনি কাজগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেন। এতে দেখা যায়, বাটন বিভাগের কর্মীদের হাতে তেমন কাজের চাপ থাকে না। অথচ সেলাই বিভাগের কর্মীদের দুপুরের খাবারের সময়ও ব্যস্ত থাকতে হয়। মি. রহিম সমন্বয়ের ভারসাম্যের নীতিটি অবজ্ঞা করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের মি. রহিম তার প্রতিষ্ঠানে সমন্বয়সাধনের ভারসাম্যের নীতির সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন।
ঘ
তুমি কী মনে কর উদ্দীপকে উল্লেখ বাটন বিভাগের কযেকজন কর্মীকে সেলাই বিভাগে নেয়া হলে সমস্যার সমাধান হবে? তোমার মতামত ব্যক্ত কর।

উত্তর

বাটন বিভাগের কয়েকজন কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সেলাই বিভাগে নেওয়া হলে উদ্দীপকে উল্লেখ সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। এটি হলো কর্মকেন্দ্রিক। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। উদ্দীপকে মি. রহিম ABC গার্মেন্টস্ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তার কোম্পানি ১ লাখ পিস প্যান্ট তৈরির অর্ডার পেয়েছে। তিনি কাজগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেন। এতে দেখা যায়, বাটন বিভাগের কর্মীদের হাতে তেমন কাজের চাপ থাকে না। অথচ সেলাই বিভাগের কর্মীদের দুপুরের খাবারের সময়ও ব্যস্ত থাকতে হয়। এজন্য মি. রহিম মনে করেন তার কার্যবিভাগের ক্ষেত্রে কিছুটি ত্রুটি রয়েছে। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদের কার্যোপযোগী ও দক্ষ করে গড়ে তোলা এবং মানসিকতা বিকাশের এক অবিরাম প্রক্রিয়া। এর মাধ্যমে কোনো কর্মীকে কোনো বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়। এতে কর্মী কাজে দক্ষ হয়ে প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য আমি মনে করি, প্রশিক্ষণের মাধ্যমে বাটন বিভাগের কয়েকজন কর্মীকে সেলাই বিভাগে নেওয়া হলে উদ্দীপকে উল্লেখ সমস্যার সমাধান হবে।

জনাব জোবায়ের ২০১৪ সালে তার প্রতিষ্ঠান থেকে ২ লক্ষ পিস শার্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করলেন। কিন্তু তিনি তা বিক্রয় বিভাগ, বাজারজাতকরণ বিভাগ ও অর্থবিভাগের সাথে কোনোরকম যোগাযোগ না করায় অনেক শার্ট অবিক্রীত থেকে যায়। যার কারণে গুদামজাতকরণে সমস্যা দেখা দেয় এবং প্রতিষ্ঠানটি প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হয়। এ অবস্থায় জনাব জোবায়ের তার প্রতিষ্ঠানের সকল নীতিমালা নতুন করে সাজানোর চিন্তা করছেন। কারণ সকলের সাথে আলাপ-আলোচনা না করে নীতিমালা তৈরি করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। [ঢাকা বোর্ড ২০১৫]
ক
যোগাযোগ কী?

উত্তর

কযোগাযোগ বলতে এক ব্যক্তির নিকট হতে অন্য ব্যক্তির নিকট কোনো তথ্য বা সংবাদ প্রেরণকে বোঝায়।
খ
ভারসাম্যের নীতি বলতে কী বোঝায়?

উত্তর

কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সমানুপাতিক হারে সামঞ্জস্য বিধান করাকে ভারসাম্যের নীতি বলে। ভারসাম্যের নীতি বলতে বোঝায় একজন কর্মকর্তাকে কোনো কাজের জন্য যে পরিমাণ দায়িত্ব প্রদান করা হয় তাকে সে পরিমাণ কর্তৃত্বও প্রদান করতে হবে। কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পরের সাথে সম্পর্কিত। সংগঠন কাঠামোর ভেতরে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা বজায় না থাকলে কোনো কর্মীর পক্ষে সঠিক ও সমানভাবে দায়িত্ব পালন করা অসম্ভব। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা নির্বাহীর কাছ থেকে ন্যায়বিচার, নিরপেক্ষতা এবং সমান আচরণ প্রত্যাশা করে। নির্বাহীর চোখে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মী সমভাবে বিবেচিত হলে তিনি সবার সম্মানের অধিকারী হয়ে ওঠে। এর ফলে প্রতিষ্ঠানে সাম্যতা গড়ে ওঠে।
গ
জনাব জোবায়েরের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন কাজের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর

জনাব জোবায়েরের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার সমন্বয় কাজের ঘাটতি পরিলক্ষিত হয়। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে। প্রতিটি ব্যক্তি ও বিভাগ যদি নিজেদের ইচ্ছামতো কাজ করে, অন্যের সাথে নিজের কাজের সমন্বয় বা সংযুক্তি না ভাবে তবে দেখা যাবে এক পর্যায়ে সামগ্রিক কাজে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিবে। তাই সম্মিলিত যেকোনো কাজে সকল ব্যক্তি ও বিভাগকে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জন বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যের সাথে সমন্বয় করে চলার প্রয়োজন রয়েছে। উদ্দীপকে জনাব জোবায়ের ২০১৪ সালে তার প্রতিষ্ঠান থেকে ২ লক্ষ পিস শার্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করলেন। কিন্তু তিনি তা বিক্রয় বিভাগ, বাজারজাতকরণ বিভাগ ও অর্থবিভাগের সাথে কোনো রকম যোগাযোগ না করায় অনেক শার্ট অবিক্রীত থেকে যায়। যার কারণে গুদামজাতকরণে সমস্যা দেখা দেয় এবং প্রতিষ্ঠানটি প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হয়। এ থেকে বলা যায়, জনাব জোবায়েরের 'প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার সমন্বয়ের কাজের ঘাটতি রয়েছে।
ঘ
উদ্দীপকের জোবায়ের তার প্রতিষ্ঠানের সফলতার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, তার যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর

উদ্দীপকের জোবায়ের তার প্রতিষ্ঠানের সফলতার জন্য সকলের সাথে আলাপ-আলোচনা করে অর্থাৎ সমন্বয় করে নীতিমালা তৈরির মাধ্যমে সফলতা অর্জন করতে চান। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে। প্রতিটি ব্যক্তি ও বিভাগ যদি নিজেদের ইচ্ছামতো কাজ করে, অন্যের সাথে নিজের কাজের সমন্বয় বা সংযুক্তি না ভাবে তবে দেখা যাবে এক পর্যায়ে সামগ্রিক কাজে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিবে। তাই সম্মিলিত যেকোনো কাজে সকল ব্যক্তি ও বিভাগকে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জন বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যের সাথে সমন্বয় করে চলার প্রয়োজন রয়েছে। উৎপাদন বিভাগ যদি ইচ্ছামতো উৎপাদন করে এবং বিক্রয় বিভাগ তার সাথে তালমিলিয়ে বিক্রয় করতে ব্যর্থ হয় তবে একপর্যায়ে পণ্য অবিক্রীত থাকবে এবং গুদামজাতকরণে সমস্যা দেখা দিবে। উদ্দীপকে জনাব জোবায়ের ২০১৪ সালে তার প্রতিষ্ঠান থেকে ২ লক্ষ পিস শার্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করলেন। কিন্তু তিনি তা বিক্রয় বিভাগ, বাজারজাতকরণ বিভাগ ও অর্থবিভাগের সাথে কোনো রকম যোগাযোগ না করায় অনেক শার্ট অবিক্রীত থেকে যায়। যার কারণে গুদামজাতকরণে সমস্যা দেখা দেয় এবং প্রতিষ্ঠানটি প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হয়। এমতাবস্থায় জনাব জোবায়ের তার প্রতিষ্ঠানে সকল নীতিমালা নতুন করে সাজানোর চিন্তা করছেন। কারণ সকলের সাথে আলাপ- আলোচনা না করে নীতিমালা তৈরি করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ উদ্দীপকের জোবায়ের তার প্রতিষ্ঠানের সফলতার জন্য সকলের সাথে আলাপ-আলোচনা করে অর্থাৎ সমন্বয় করে নীতিমালা তৈরির মাধ্যমে সফলতা অর্জন করতে চাওয়া যৌক্তিক এবং যথার্থ।