'পদ্মা টেক্সটাইল' এ কর্মী বদলির ক্ষেত্রে সমন্বয়ের কোন নীতি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'পদ্মা টেক্সটাইল' এ কর্মী বদলির ক্ষেত্রে সমন্বয়ের ভারসাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টির নীতিকেই ভারসাম্যের নীতি বলে। এ নীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রতিষ্ঠানের কর্মীদের এমনভাবে কাজ বণ্টন করে দেওয়া উচিত যেনো সমতালে কাজ সমাপ্ত হয়। উদ্দীপকে জনাব পাভেল 'পদ্মা টেক্সটাইল' এর প্রধান নির্বাহী। প্রতিষ্ঠানটির একটি বিভাগের কাজের সাথে অন্য বিভাগের কাজ সম্পর্কযুক্ত। মানবসম্পদ বিভাগ এটি বিবেচনা না করে কর্মীদের গণবদলি করে। এতে বিভিন্ন বিভাগে কর্মী সংখ্যায় কম-বেশি হয়। এভাবে বিভিন্ন বিভাগে কর্মীর সংখ্যা কম-বেশির বিষয়টি সমন্বয়ের ভারসাম্যের নীতির পরিপন্থি। তাই বলা যায়, 'পদ্মা টেক্সটাইল' এ কর্মী বদলির ক্ষেত্রে সমন্বয়ের ভারসাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'পদ্মা টেক্সটাইল' এ কর্মী বদলির ক্ষেত্রে সমন্বয়ের কোন নীতি লঙ্ঘিত হ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর