নির্দেশের ঐক্য প্রতিষ্ঠায় সমন্বয়ের শুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশনার মাধ্যমে কাজ করতে বলা হলে তাকে নির্দেশনার ঐক্য বলে। নির্দেশনার ঐক্যের মূলকথা হলো একটি প্রধান উদ্দেশ্য বা মৌল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন করা। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল বিভাগ ও উপবিভাগে সকল ব্যক্তির সকল কর্মপ্রচেষ্টা হবে একই লক্ষ্যকেন্দ্রিক এবং তার আলোকে নিদের্শনা প্রদান করতে হবে। তবে সকল বিভাগ ও উপবিভাগের মধ্যকার সম্পর্ক তখনই প্রতিষ্ঠিত হবে যখন এদের মধ্যে সমন্বয় থাকবে। তাই নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নির্দেশের ঐক্য প্রতিষ্ঠায় সমন্বয়ের শুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর