উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জনাব হকের করণীয় সুপারিশ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জনাব হকের দলীয় সমঝোতার নীতি বাস্তবায়ন করা। প্রতিটা ব্যক্তি, দল ও উপদল, বিভাগ ও উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলে মিশে চলার নীতিকেই দলীয় সমঝোতার নীতি বলে। সমন্বয়ের ক্ষেত্রে দলীয় সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের উচিত যার যার মতো না চলে দলীয় সমঝোতার ভিত্তিতে চলা। উদ্দীপকে আশা ইন্ডাস্ট্রিজ লি. এর উৎপাদন বিভাগে ৬০ জন, ক্রয় বিভাগে ২০ জন, বিক্রয় বিভাগে ১০ জন এবং হিসাব বিভাগে ১০ জন কর্মী কর্মরত আছেন। উক্ত কারখানার মালিক কারখানা পরিদর্শনে গিয়ে দেখতে পান উৎপাদন বিভাগের কর্মীরা সুষ্ঠুভাবে কাজ করছেন এবং ক্রয় বিভাগের কর্মীরা গল্প করছেন। কিন্তু বিক্রয় বিভাগের কর্মীরা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু যথাসময়ে তারা পণ্য ডেলিভারী করতে পারছেন না। হক সাহেব এতে চিন্তিত হয়ে সমাধান খুঁজতে লাগলেন। একক প্রচেষ্টার চেয়ে দলগত প্রচেষ্টা অধিক গুরুত্বপূর্ণ। দলীয় প্রচেষ্টাকে সমন্বিত করা গেলে জটিল বিষয়ও সহজ হয়। তাই সমন্বয়ের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কার্যসম্পাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। কেননা বর্তমানে এককভাবে কোনো বিভাগ কিংবা বিভাগে নিয়োজিত ব্যক্তির দ্বারা কার্যাবলি সম্পাদন করা সম্ভব নয়। তবে সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমেই তা সহজে অর্জন সম্ভব। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে হকের উচিত প্রতিষ্ঠানে দলীয় সমঝোতার নীতি বাস্তবায়ন করা।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জনাব হকের করণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর