উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের কোন নীতির অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের সমন্বিত পরিকল্পনা পূর্ব শর্তটির অভাব পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মিল থাকাকে সমন্বিত পরিকল্পনা বলে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ। কেননা, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বাস্তবায়নের সাথে জড়িত প্রতিটি বিভাগের মিল থাকা জরুরি। উদ্দীপকে ডেলটা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. এর বোর্ড সভায় ২০২৪ সালে চার লক্ষ ইউনিট 'পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এর ভিত্তিতে ক্রয় বিভাগকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে বলা হয়। জুন মাসে দেখা যায়, উৎপাদন বিভাগ ২ লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করেছে। কিন্তু বিক্রয় বিভাগ মাত্র ১ লক্ষ ইউনিট পণ্য বিক্রয় করতে সমর্থ হয়, যা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়। তদন্ত করে জানা যায়, বিক্রয় বিভাগের কর্মীদের উৎপাদনের লক্ষ্যমাত্রা সম্পর্কে সঠিক ধারণা ছিল না এবং বিক্রয় বিভাগের কর্মীর সংখ্যাও পর্যাপ্ত ছিল না। এক্ষেত্রে বলা যায়, পরিকল্পনা প্রণয়নের সময় উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগের কোনো সমন্বয় ছিল না। সুতরাং প্রতিষ্ঠানে সমন্বয়ের সমন্বিত পরিকল্পনা পূর্ব শর্তটির অভাব পরিলক্ষিত হয়।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের কোন নীতির অভাব পরিলক্ষিত হয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর