কার্যকর সমন্বয়ের পূর্বশর্তের দৃষ্টিকোণ হতে উদ্দীপকে বর্ণিত -সমস্যা উত্তরণে করণীয় সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির উদ্ভূত সমস্যা উত্তরণে সমন্বয়ের ভারসাম্যের নীতি অনুসরণ করা। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে সমতা বিধানের নীতিকেই ভারসাম্যের নীতি বলে। প্রত্যেক বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে প্রতিষ্ঠানের সমন্বয়সাধনের কাজ সহজতর হয়। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও কাজ দ্রুতগতিতে এগিয়ে যাওয়া আবার কারও কাজ পিছিয়ে পড়ার সুযোগ থাকে না। উদ্দীপকে ডেলটা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. এর বোর্ড সভায় ২০২৪ সালে চার লক্ষ ইউনিট পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এর ভিত্তিতে ক্রয় বিভাগকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে বলা হয়। জুন মাসে দেখা যায়, উৎপাদন বিভাগ ২ লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করেছে। কিন্তু বিক্রয় বিভাগ মাত্র ১ লক্ষ ইউনিট পণ্য বিক্রয় করতে সমর্থ হয়, যা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়। তদন্ত করে জানা যায়, বিক্রয় বিভাগের কর্মীদের উৎপাদনের লক্ষ্যমাত্রা সম্পর্কে সঠিক ধারণা ছিল না। বিক্রয় বিভাগের কর্মীরা সংখ্যাও পর্যাপ্ত ছিল না। তাছাড়া সামগ্রিক বিষয় যেভাবে বিবেচনা করা দরকার ছিল তা হয়নি। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ চিন্তিত। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সমন্বয়ে ভারসাম্যের নীতি অনুসরণ না করায় সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে যদি ভারসাম্য আনয়ন করা যায় তবে প্রতিষ্ঠানের সমন্বয়সাধন করা অনেক সহজ হয়। ভারসাম্যের নীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রতিষ্ঠানের কর্মীদের এমনভাবে কাজ বণ্টন করে দেওয়া যাতে প্রতিষ্ঠানের কাজ সমতালে সমাপ্ত হয়। এ কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সৃষ্ট সমস্যা সমাধানে জনশক্তির পুনর্বিন্যাস করা উচিত। এর ফলে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের কাজ সমতালে সমাপ্ত হবে এবং প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান বিশৃঙ্খলা দূর হবে।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কার্যকর সমন্বয়ের পূর্বশর্তের দৃষ্টিকোণ হতে উদ্দীপকে বর্ণিত -সমস্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর