উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' প্রতিষ্ঠানটি লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের কোন নীতির প্রয়োগ হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'বিউটি কসমেটিক্স' প্রতিষ্ঠানটি লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের লক্ষ্যের ঐক্য নীতির প্রয়োগ হয়েছে। প্রতিষ্ঠানের সকল পর্যায়ে একই ধরনের লক্ষ্য নির্ধারণকে লক্ষ্যের ঐক্য নীতি বলে। কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে লক্ষ্যের ঐক্য স্থাপন একটি প্রধান আদর্শ হিসেবে গণ্য হয়। কেননা লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগে পরিকল্পনা প্রণীত হয়ে থাকে। মূলত নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে থাকে। উদ্দীপকে 'বিউটি কসমেটিক্স' একটি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিবছর প্রতিষ্ঠানটির ক্রয় প্রবৃদ্ধি ইতিবাচক। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ২০১৫ সালে ৩০% মুনাফা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেন। প্রধান নির্বাহী পূর্ববর্তী বছরের তুলনায় ৪০% বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। অনুরূপভাবে উৎপাদন, ক্রয় বিভাগ ও বিজ্ঞাপন বিভাগকে নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করতে বলেন। এভাবে বিভিন্ন বিভাগের লক্ষ্য নির্ধারণ সমন্বয়ের লক্ষ্যের ঐক্য নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'বিউটি কসমেটিক্স' প্রতিষ্ঠানটি লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের লক্ষ্যের ঐক্য নীতির প্রয়োগ হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' প্রতিষ্ঠানটি লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর