দলীয় সমঝোতার নীতি কীভাবে সমন্বয়কে সহায়তা করে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিটা ব্যক্তি, দল ও উপদল, বিভাগ ও উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলেমিশে চলার নীতিকেই দলীয় সমঝোতার নীতি বলে। একক প্রচেষ্টার চেয়ে দলগত প্রচেষ্টা অধিক গুরুত্বপূর্ণ। দলীয় প্রচেষ্টাকে সমন্বিত করা গেলে জটিল বিষয়ও সহজ হয়। তাই সমন্বয়ের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কার্যসম্পাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। কেননা বর্তমানে এককভাবে কোনো বিভাগ কিংবা বিভাগে নিয়োজিত ব্যক্তির দ্বারা কার্যাবলি সম্পাদন করা সম্ভব নয়। তবে সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমেই তা সহজে অর্জন সম্ভব। তাই বলা যায়, দলীয় সমঝোতার নীতি সমন্বয়ের কাজে সহায়তা করে।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দলীয় সমঝোতার নীতি কীভাবে সমন্বয়কে সহায়তা করে? ব্যাখ্যা কর।
উত্তর