উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের কোন পূর্ব শর্তের ব্যত্যয় ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের সমনিন্বত পরিকল্পনা পূর্ব শর্তটির ব্যত্যয় ঘটেছে। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মিল থাকাকে সমন্বিত পরিকল্পনা বলে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বাস্তবায়নের সাথে জড়িত প্রতিটি বিভাগের মিল রয়েছে। উদ্দীপকে ওয়াই সিরামিক বছরের শুরুতেই প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তাদের প্রতিষ্ঠানটির ২০২০ সালের উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা ছিল ১০ লক্ষ ইউনিট। কিন্তু জুন মাসে দেখা যায় উৎপাদন বিভাগ ৫ লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করলেও বিক্রয় বিভাগ পণ্য বিক্রয় করেছে মাত্র ৩ লক্ষ ৫০ হাজার ইউনিট। তদন্ত। করে জানা যায় বিক্রয় বিভাগের কর্মীরা লক্ষ্যমাত্রা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। এক্ষেত্রে বলা যায় পরিকল্পনা প্রণয়নের সময় উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগের কোনো সমন্বয় ছিল না। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের সমনিন্বত পরিকল্পনা পূর্ব শর্তটির ব্যত্যয় ঘটেছে।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের কোন পূর্ব শর্তের ব্যত্যয় ঘটেছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর