জনাব শাকিল পরবর্তীতে কার্যকর সমন্বয়ে যে পূর্বশর্ত প্রতিষ্ঠা করেছেন তার কার্যকারিতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব শাকিল পরবর্তিতে কার্যকর সমন্বয়ের স্বতঃস্ফূর্ত সমন্বয় পূর্বশর্তটি অনুসরণ করেছেন। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে একের সাথে অন্যের সমন্বয়সাধনের রীতি গড়ে উঠলে তাকে স্বতঃস্ফূর্ত সংযোজন বলে। বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে এরূপ সমন্বয়ের প্রবণতা থাকাও উত্তম সমন্বয়ের জন্য অপরিহার্য। আনুষ্ঠানিক প্রকৃতির সমন্বয় ব্যবস্থা সবসময়ই ভালো ফল দিতে পারে না। উদ্দীপকে জনাব শাকিল তার প্রতিষ্ঠানে এমন এক সংগঠন কাঠামো গড়ে তুলেছেন যেখানে কর্মীদের কাজের মধ্যে কোনো ভারসাম্য নেই। তাই তিনি তার এক বন্ধুর সাথে আলাপ করে জনবল পুনবিন্যাস করেন। প্রতি বিভাগের প্রধান যেন স্ব-উদ্যোগে দলীয় প্রচেষ্টা জোরদার করে এজন্য সবাইকে উৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে তিনি এক্ষেত্রে হস্তক্ষেপ করেন। জনাব শাকিল তার প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সমন্বয়ের স্বতঃস্ফূর্ত পূর্বশর্তটি অনুসরণ করেছেন। এরূপ সমন্বয়ের ফলে প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কর্মীরা কাজে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদন করবে। এতে প্রতিষ্ঠানে শৃঙ্খলা আসবে এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। তাই আমি মনে করি, জনাব শাকিল পরবর্তিতে কার্যকর সমন্বয়ের যে স্বতঃস্ফূর্ত সমন্বয় পূর্বশর্তটি অনুসরণ করেছেন তা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
জনাব শাকিল পরবর্তীতে কার্যকর সমন্বয়ে যে পূর্বশর্ত প্রতিষ্ঠা করেছেন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর