সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝ?
উত্তর: কোনো কার্যসম্পাদনের জন্য একাধিক কর্মপন্থার মধ্য হতে সর্বোত্তম পন্থাটি বেছে নেওয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক কার্যক্রম। এটি এক ধরনের পরিকল্পনা। প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলি সম্পাদনের জন্য ব্যবস্থাপককে নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যবস্থাপক বিভিন্ন সমস্যা সমাধান করে, কর্মপন্থা ঠিক করেন এবং লক্ষ্য অর্জনের এগিয়ে যান। সিদ্ধান্ত গ্রহণ ছাড়া প্রতিষ্ঠানের কোনো কার্যই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানের জন্য যেমনি লক্ষ্য অর্জনের পথকে সুগম করে তেমনি ভুল সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পথকে বাধাগ্রস্ত করে।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝ?
উত্তর